Thursday, May 14, 2026

বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর বিদেশী জামাই, মেয়ের বিয়েতে ব্রাত্য টলিউড!

Date:

Share post:

অভিনেতা অভিনেত্রীদের ডেস্টিনেশন ওয়েডিং (Destination Wedding) নতুন কথা নয়। কিন্তু বাঙালি পরিচালক-কন্যার বিদেশী বিয়েতে ব্রাত্য টলিউড (Tollywood)-এটা নিয়ে জল্পনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roychowdhury) বিদেশী জামাইকে ঘিরে আগ্রহ বাড়ছে ফ্যানেদের। সাত সমুদ্র তেরো নদীর পারে কন্যা প্রেরণার (Prerona Roychowdhury) সঙ্গে মার্কিনি পাত্রের চার হাত এক করে দিলেন সেলিব্রেটি শ্বশুরমশাই।

টলিপাড়ার ‘টনিদা’ মানেই একটু ভিন্নধর্মী ছবি। ‘ অপরাজিতা তুমি’ দিয়ে আত্মপ্রকাশ, বলিউডকে উপহার দিয়েছেন ‘ পিঙ্ক’-এর মতো ছবি। অনিরুদ্ধ রায়চৌধুরীর মেয়ে প্রেরণা চাকরি সূত্রে আমেরিকাতেই থাকেন। মার্কিনি মাল্টিন্যাশনাল ফাইনান্স সংস্থায় কাজ করেন তিনি। কর্মসূত্রেই প্রেম মার্কিন বংশোদ্ভূত জনি ফিগেলের (Johny Figel) সঙ্গে। গত ৮ জুলাই দুই পরিবার এবং ঘনিষ্ঠজনদের সাক্ষী রেখে শিকাগোয় নিজের মেয়ের বিয়ে দিলেন সস্ত্রীক অনিরুদ্ধ। স্যুট পরে মেয়ের খ্রিস্টান বিয়েতে উপস্থিত বাবা। ঝিলের ধারের প্ল্যানেটোরিয়ামে স্বপ্নের হোয়াইট ওয়েডিং। কিন্তু টলিউড কি ব্রাত্য? পরিচালক আপাতত দেশে ফিরেছেন। শোনা যাচ্ছে, কলকাতা কিংবা মুম্বইতে রিসেপশন হবে আর সেখানেই থাকবেন পরিচালকের বন্ধু বান্ধব ও পরিচিতরা। আমন্ত্রিতদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি।

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...