Saturday, March 14, 2026

প্রতিক্ষার অবসান, ইন্টার মায়ামিতে ২২ হাজার দর্শকদের সামনে হল মেসি বরণ

Date:

Share post:

অবশেষে হল প্রতিক্ষার অবসান। ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশ হল লিওনেল মেসির। ভারতীয় সময় সোমবার ভোরে আর্জেন্তাইন সুপারস্টারকে সমর্থকদের সামনে আনলেন মায়ামি কর্তৃপক্ষ। হল মেসি বরণ। মেসিকে স্বাগত জানাতে ছিলেন ইন্টার মায়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যাম এবং ছিলেন অন্যকর্তারা।

মেসি দলে আসছেন, এই ঘোষণার পর থেকেই ইন্টার মায়ামির সমর্থকদের মধ্যে শুরু হয়েছিল। কবে প্রিয় ফুটবল নায়ককে গোলাপী জার্সিতে দেখা যাবে। অবশেষে ভারতীয় সময় সোমবার ভোরে যাবতীয় অপেক্ষার অবসান ঘটল। ভোর ৫.৩০ নাগাদ ইন্টার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে ২২ হাজার দর্শকদের সামনে হাজির করানো হয় মেসিকে। গোটা গ্যালারি জুড়ে মেসি মেসি শব্দের মধ্যেই মঞ্চে প্রবেশ করলেন আর্জেন্তাইন সুপারস্টার। তাঁর হাতে দলের ১০ নম্বর জার্সি তুলে দেন ক্লাবের দুই কর্ণধার ডেভিড বেকহ্যাম, জোস মাস। পরে মঞ্চে নিয়ে আসা হয় তাঁর স্ত্রী এবং তিন সন্তানকে।

আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি।

ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর মেসি বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মায়ামির মানুষদের, তাঁরা যেভাবে আমায় স্বাগত জানালেন তা অভূতপূর্ব। আমি এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাবো জোস এবং বেকহ্যামকে এইভাবে স্বাগত জানানোর জন্য। খুব তাড়াতাড়ি দলের জন্য অনুশীলন শুরু করবো। ক্লাবের সাফল্যের ধারা বজায় রাখাই আমার লক্ষ্য।”

এই মুহুর্তে আমেরিকার লিগে ইন্টার মায়ামি অবস্থা অবশ্য একেবারেই ভাল নয়। এখনও পযর্ন্ত তারা ২২টি ম্যাচ খেলে জিতেছে মাত্র পাঁচটি, হেরেছে ১৪টি। মোট ১৮ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে তারা। সেই পরিসংখ্যান অবশ‍্য অজানা নয় মেসির। এই অবস্থায় সমর্থকদের পাশে চাইছেন লিও। তিনি বলেন, “আশা করছি গোটা প্রতিযোগিতা জুড়ে এভাবেই আপনারা সমর্থন করে যাবেন। আমি বিশ্বাস করি দলের সবাই নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেবে। এই ক্লাবকে বেছে নেওয়ার জন্য আমি খুব খুশি। সামনের কয়েকটা মাস সবাই ফুটবল উপভোগ করুন।”

আরও পড়ুন:নিজের অ্যাকাডেমির শিক্ষার্থী উইম্বলডন চ‍্যাম্পিয়ন, আবেগে ভাসলে নাদাল

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...