Wednesday, May 13, 2026

কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে

Date:

Share post:

কলকাতা লিগে অবশেষে জয় পেল ইস্টবেঙ্গল এফসি। এদিন পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে। নৈহাটি স্টেডিয়ামে দারুণ ফুটবল খেলে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল।

ম‍্যাচে প্রথম থেকেই দুরন্ত শুরু করে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ খেলতে নেমেই গুনন্দ সিং অসাধারণ ফুটবল খেলেন। বিশেষত প্রথমার্ধে। বিনো তাঁকে রাইট ব্যাক হিসেবে খেলা শুরু করালেও, গোটা মাঠ জুড়ে খেলতে থাকেন নয়া তারকা। তাঁর সঙ্গে যোগ দেন আমন্দ সিকে। কুশ ছেত্রীও দারুণ ফুটবল খেলেন। ১৭ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। কুশ ছেত্রীর পা থেকেই শুরু হয় আক্রমণ। রাইটব্যাক গুলন্দ সিং শট নেন। সেই শট পশ্চিমবঙ্গ পুলিশের তপেন্দুর গায়ে লেগে গোলে ঢুকে যায়। ২০ মিনিটে ২ গোলে এগিয়ে যেতে পারত লাল-হলুদ। সার্থকের পাস দেওয়া বল ধরে লিজো বাঁদিক থেকে উঠে আসেন। শট নিলেও সেখান থেকে গোল হয়নি। ২৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে গুনন্দ সিংকে ফাউল করে বসেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিফেন্ডার। ২৫ মিনিটে সার্থক গলুই স্পটকিক থেকে গোল করেন। তবে প্রথম চেষ্টায় বল জালে ঢোকাতে পারেননি তিনি। প্রথম শট তানভীর বাঁচালেও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন সার্থক। যদিও ৩২ মিনিটে পেনাল্টি পেয়ে যায়, পুলিশের দল। রতন মান্ডিকে বক্সের মধ্যে বাধা দেওয়ায় পেনাল্টি পায় পুলিশ। গোল করেন সুব্রত বিশ্বাস।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ৪৮ মিনিটে রাজীব দত্তের গোলে সমতা ফেরায় পুলিশ। রতন মান্ডির ফ্রিকিক পোস্টে লাগে ফিরে আসার মুখেই রাজীব হেডে গোল করে যান। তবে ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন দীপ সাহা। তাঁর ডান পায়ে নেওয়া শট জালে জড়িয়ে যায়। ৭৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে নামা অভিষেক কুঞ্জুম। পুলিশের সুব্রত বিশ্বাস বল দিতে গিয়েছিলেন গোলরক্ষককে। বলটা দারুণভাবে ফলো করছিলেন অভিষেক। বল ধরে ডান পায়ের টোকায় বল জালে জড়ান তিনি। শেষমেশ লাল-হলুদ ম‍্যাচ জেতে ৪-২ গোলে।

আরও পড়ুন:আয়ারল্যান্ড সিরিজে বিরাট-রোহিতদের পাশাপাশি বিশ্রাম দেওয়া হবে দ্রাবিড়কেও : সূত্র

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...