Tuesday, June 23, 2026

রাজ্যসভার ভোটে ‘প্রত্যাশিত’ জয়! বিধানসভা থেকে শংসাপত্র পেলেন ৭ সাংসদ

Date:

Share post:

গত শনিবারই বিজেপির ‘ডামি’ প্রার্থী (Dummy Candidate) রথীন্দ্র বসু (Rathindra Basu) মনোনয়ন প্রত্যাহার (Nomination Withdraw) করার পরই একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের ৬ প্রার্থী এবং বিজেপি থেকে এক প্রার্থী রাজ্যসভায় (Rajyasabha) যাচ্ছেন। সোমবার রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে হাতে জয়ের শংসাপত্র পেলেন মোট ৭ প্রার্থী।

সোমবার প্রথমে তৃণমূলের প্রার্থীদের শংসাপত্র প্রদান করা হয়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিরোধী জোটের বৈঠকে যোগদান করতে বেঙ্গালুরু যাওয়ায় তাঁর হয়ে শংসাপত্র নেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এদিন সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলে শংসাপত্র গ্রহণ করেন। পরে জয়ের শংসাপত্র হাতে তুলে দেওয়া হয় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজকে।

তবে এদিন জয়ের শংসাপত্র হাতে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Govt) আক্রমণ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর অভিযোগ, যেভাবে বাংলাকে লাগাতার ভাতে মারার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আগামীদিনে তা আরও বৃহত্তর আকার নেবে। আমরা তৃতীয় বারের জন্য রাজ্যসভায় গিয়ে আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার বিরুদ্ধে সরব হব। অন্যদিকে, সমাজকর্মী সামিরুল জানান, দীর্ঘদিন রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্র। পল্লীসমাজের উন্নয়নের জন্য কোনও কাজ করছে না মোদি সরকার। আদিবাসী, কুড়মি, সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের অধিকার নিয়ে আমি আগেও লড়াই করেছি। তাঁদের অধিকারের জন্য আমি রাজ্যসভায় সরব হব।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...