Thursday, May 14, 2026

বাড়ি থেকে বধূর মৃ.তদেহ উদ্ধার! আত্ম.হত্যা না খু.ন তদন্তে পুলিশ

Date:

Share post:

সাতসকালে ঘর থেকে উদ্ধার বধূর গলাকাটা দেহ।নৃশংস এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মিঠাখালি এলাকায়। খুন না আত্মহত্যা? কীভাবে বাড়ির ভেতরেই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

আরও পড়ুন:ফুঁসছে অলকানন্দা! বৃষ্টি থামার লক্ষণ নেই উওরাখণ্ড ও হিমাচলে

পরিবার সূত্রে খবর, মৃতার নাম অঞ্জলি নস্কর। তাঁর আদি বাড়ি ক্যানিংয়ের হেরোভাঙা এলাকায়।তবে পেশায় দিনমজুর স্বামীর সঙ্গে ক্যানিংয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।বেশ কিছুদিন ধরেই ধার দেনায় জড়িয়েছিলেন। স্বভাবতই সংসারে নানান অশান্তি লেগেই থাকত।সংসারের হালও ভালো ছিল না। এই পরিস্থিতিতেই বধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার হল।


খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ।দেহ উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতার বাড়ির আত্মীয়দের দাবি, মানসিক অবসাদের কারণেই নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন তিনি।সত্যিই কী তাই? নাকি অন্য কোনও কারণও এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...