Monday, May 18, 2026

রাজারহাটে ভোট ব.য়কট নিয়ে ধোঁ.য়াশা, রিপোর্ট তলব বিচারপতি সিনহার

Date:

Share post:

রাজারহাট নিউটাউন এলাকার জ্যাংড়া-হাতিয়ারা দু’নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিভিন্ন কারণে ভোট বয়কট করেছিলেন। অথচ ওই এলাকার বুথ আবদুল কালাম আজাদ কলেজে ভোটের হার ৯৫ শতাংশ। ভোটের হার এত বেশি কী করে? মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে রাজারহাটের বিডিওকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা।

কিন্তু প্রশ্ন উঠেছে, ভোটারদের একাংশের বয়কটের পরেও তারা যে শেষ পর্যন্ত ভোট দেননি সেই প্রমাণ কোথায়?
মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট বয়কট করেন। যাঁরা ভোট দিতে গিয়েছিলেন, তাঁদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন, এর নেপথ্যে আদৌ কোনও প্রমাণ পেশ করা হয়েছে আদালতে? নাকি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করেছে আদালত।

বিচারপতি সিনহার নির্দেশ, এক জন পুলিশ আধিকারিককে নিয়োগ করে ঘটনার অনুসন্ধান করবেন ডিজি এবং আইজি। আগামী ৩ অগস্ট আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

 

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...