Thursday, March 12, 2026

রাগের বশে মা-বাবাকে নৃ.শংসভাবে খু.ন! পলাতক অভিযুক্ত

Date:

Share post:

মা-বাবার সঙ্গে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। শেষমেশ মেজাজ হারিয়ে ভারী বস্তু দিয়ে মা ও বাবার মাথায় আঘাত থেঁতলে খুনই করে বসলেন বেঙ্গালুরুর যুবক। ঘটনার পরই বাইরে থেকে দরজায় তালা দিয়ে বেপাত্তা হয়ে যান তিনি। এ খবর প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও মূল অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃপুরনিয়োগ মাম.লায় OMR শিটের সন্ধানে সিবিআই!

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের কোডিগেহাল্লি এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম শরৎ (২৭)। গত সোমবার বাবা ভাস্কর (৬১) এবং মা শান্তাকে (৬০) খুন করে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায় সে। পুলিশ জানিয়েছে দম্পতির দুই সন্তান। বড় ছেলে সাজিথ কাছেই ডিন্ডলু এলাকায় আলাদা থাকেন। ছোট ছেলের সঙ্গে থাকতেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা-মা। প্রতিবেশীদের বক্তব্য, ছেলের সঙ্গে দম্পতির নিত্য অশান্তি লেগে থাকত। এর ফলেই হত্যার কাণ্ডের দিন সাহায্যের জন্য দম্পতি চিৎকার করতে থাকেন। কিন্তু রোজকার অশান্তি ভেবেই প্রতিবেশীরা এতে বিশেষ এগিয়ে আসেননি। তবে এমনটা যে ঘটতে পারে তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

এদিকে, সাজিথ বাবা-মাকে ফোন করার পরেও ফোন না তোলায় বাবা-মায়ের খবর নিতে ছুটে আসেন তিনি। বাইরের দরজায় তালা দেখেই তাঁর মনে সন্দেহ হয়। এরপর তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পান মেঝের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা এবং মা ।সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে।দেহদুটি ময়নাতদন্তের পর তদন্ত শুরু করে পুলিশ। উত্তর-পূর্ব বেঙ্গালুরুর ডিসিপি বি এম লক্সি প্রসাদ জানান, রাগের মাথায় ভারী বস্তু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে দম্পতিকে। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...