Wednesday, February 25, 2026

অ্যাশেজের চতুর্থ টেস্টে ধুন্ধুমার লড়াই, অস্ট্রেলিয়া দলে ফিরলেন হ্যাজেলউড এবং গ্রিন

Date:

Share post:

আজ বুধবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। হেডিংলেতে অজিদের হারিয়ে সিরিজ জমিয়ে দিয়েছে বেন স্টোকসরা। ম্যানচেস্টার টেস্ট জিতলেই সিরিজে সমতা ফেরাবে ইংল্যান্ড। অন্যদিকে প্রথম দুই টেস্ট জেতার পরে হেডিংলেতে হোঁচট খাওয়ার পরে ওল্ড ট্র্যাফোর্ডে জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া প্যাট কামিন্সরা। ফলে চতুর্থ টেস্টে ধুন্ধুমার লড়াই হবে এমনই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

ওল্ড ট্র্যাফোর্ড ইংল্যান্ডের দল অপরিবর্তিতই থাকছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও চতুর্থ টেস্টের প্রথম একাদশের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। হেডিংলেতে যে দল খেলেছিল তাতে দুটি পরিবর্তন আনা হচ্ছে। বাদ যাচ্ছেন টড মরফি ও স্কট বোল্যান্ড। তাঁদের জায়গায় প্রথম একাদশে ফিরছেন জোশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন। চলতি অ্যাশেজ সিরিজে চরম ব্যর্থ হলেও ওল্ড ট্র্যাফোর্ডে ফের ব্যাট হাতে নামার সুযোগ পাচ্ছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

কেন বার বার ব্যর্থ ওয়ার্নারকে সুযোগ দেওয়া হচ্ছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে অজি অধিনায়ক বলেন, ‘আশা করছি ইংল্যান্ডের মাটিতে চতুর্থ টেস্টে ফের ব্যাট হাতে জ্বলে উঠবে ওয়ার্নার।’
এজবাস্টন ও লর্ডসে নিজের নামের প্রতি কোনও সুবিচার করতে পারেননি ওয়ার্নার। আর তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র পাঁচ রান। তা সত্বেও ফের তাঁকে মাঠে নামার সুযোগ দেওয়া হল।

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...