Monday, March 16, 2026

খাড়্গের বৈঠকে ডেরেক, বাদল অধিবেশনে পথ চলা শুরু ‘ইন্ডিয়া’র

Date:

Share post:

গণতন্ত্রকে বাঁচাতে পাটনার বৈঠকের পর বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জন্ম নিয়েছে। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনের সূচনায় পথ চলা শুরু করল দেশের ২৬টি বিরোধী দলের এই নয়া জোট।

আরও পড়ুনঃরাতের অন্ধকারে আওয়াজ শুনে বাইরে বেরতেই চলল গু.লি, মৃ*ত্যু মহিলার

সকাল ১০টায় রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বৈঠক ডাকেন।সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খাড়্গের ডাকা বৈঠকে যোগ দেন ডেরেক ওব্রায়েন বলে জানান তিনি।সেখানেই ঠিক হয় বিরোধীদের রণকৌশল।সেইমতো বাদল অধিবেশনে সুর চড়াকোন চলেছেন বিরোধী দলের সাংসদরা।মণিপুর ইস্যু ছাড়াও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বেকারির ঊর্ধ্বগতি নিয়েও সরব হতে পারেন বিরোধীরা।

আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। ১১ অগস্ট অবধি চলবে অধিবেশন।’ইন্ডিয়া’ এর তরফে এবারের অধিবেশনে মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ। বিরোধী দলগুলি ইতিমধ্যেই মণিপুরে দুই মহিলাকে নিগ্রহের লজ্জাজনক ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি করার পর প্রধানমন্ত্রী বলেন, মণিপুর ইস্যুতে কাউকে রেয়াত করা হবে না। এইটুকুতেই কী শান্ত হবে বিরোধীরা?

জানা গেছে, কেন্দ্রের তরফে আজ লোকসভায় তিনটি বিল পেশ করা হবে। এই বিলগুলি হল ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বিল ২০২৩, ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল ২০২৩ ও বায়োলজিকাল ডাইভার্সিটি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৩।গোটা অধিবেশনে মোট ৩২টি বিল পাশ করানোর কথা রয়েছে বলে জানা গেছে।

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...