Sunday, April 26, 2026

দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ! কুনোয় চিতামৃ.ত্যুতে সুপ্রিম ভ.র্ৎসনার মুখে কেন্দ্র

Date:

Share post:

এবার একের পর এক চিতামৃত্যুর (Cheetah Death) ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court of India) চরম ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্র (Central Govt)। গত ৪ মাসে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) লাগাতার চিতামৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ কেন্দ্রের মোদি সরকারকে স্পষ্ট নির্দেশ দেয় দ্রুত পরিস্থিতির মোকাবিলায় সদর্থক পদক্ষেপ করতে হবে। নাহলে বিষয়টি অন্যভাবে ভাববে দেশের শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল একাধিক চিতাকে। কোনওরকম সুপরকাঠামো ছাড়া কীভাবে তাদের ভারতে উড়িয়ে আনা হল তা নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সত্ত্বেও সেদিকে একেবারেই হেলদোল নেই কেন্দ্রের। আর বিগত কয়েকমাস ধরেই একের পর এক চিতার মৃত্যু হচ্ছে কুনোয়। আর সেই নিয়েই এবার কেন্দ্রের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১ অগাস্ট।

এদিন সুপ্রিম বিচারপতি বি আর গাভাই কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন তোলেন, গত সপ্তাহে দুটি চিতার মৃত্যু হয়েছে। কেন বিষয়টা প্রেস্টিজ ইস্যু হয়ে উঠছে? দয়া করে কিছু সদর্থক পদক্ষেপ করুন। কেন এদের সকলকে এক জায়গায় রাখা হচ্ছে? কেন্দ্রের তরফে সাফাই দেওয়া হয়েছে, সরকার তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে এই সমস্যার সমাধানে। এরপরই শীর্ষ আদালতের বেঞ্চ প্রশ্ন তোলে, এক বছরের মধ্যে ৪০ শতাংশ চিতার মৃত্যু খুব ভাল ছবি তুলে ধরছে না। ২০টি চিতার মধ্যে ৮টিই মারা গিয়েছে। উত্তরে অ্যাডিশনাল সলিসটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন, এটা প্রত্যাশিতই ছিল। ৫০ শতাংশ প্রাণীর মৃত্যু স্থানান্তরের ক্ষেত্রে স্বাভাবিক।

বিচারপতি আরও জানতে চান, বিষয়টা তাহলে ঠিক কী? এখানকার আবহাওয়া কি ওদের সহ্য হচ্ছে না? নাকি কিডনি অথবা শ্বাসপ্রশ্বাসের সমস্যা? তবে উত্তরে সলিসটর জেনারেল জানান, এক্ষেত্রে সংক্রমণই সবচেয়ে বড় কারণ। এদিকে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে তেজস ও সুরজ নামের দু’টি চিতার। আর সেকারণেই দেশের শীর্ষ আদালতে মুখ পুড়ল কেন্দ্রের।

 

 

 

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...