Monday, May 25, 2026

সেনার সাহায্যার্থে সেপ্টেম্বরেই আসছে C295 সামরিক পরিবহণ বিমান

Date:

Share post:

দেশের সেনাবাহিনীর সাহায্যার্থে চলতি মাসেই দেশে আসতে চলেছে সামরিক পরিবহণ বিমান সি-২৯৫-এর (C295) প্রথম ব্যাচ। প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানা গিয়েছে, স্পেন থেকে আসা এই বিমান লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) দুর্গম ঘাঁটিগুলিতেও সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে পারবে সেনাকে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ওই বিমান ব্যবহার করে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা যাবে। পাশাপাশি চলবে আকাশপথে নজরদারি। জানা গিয়েছে, আপাতত স্পেন থেকে সি-২৯৫-এর প্রথম ব্যাচ ভারতে আনা হলেও পরবর্তীকালে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসাবে ভারতেই তৈরি হবে এই বিমান। নির্মাতা সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস জানিয়েছে এই কাজে সহযোগিতা করবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড।

প্রসঙ্গত, দুই বছর আগে ৫৬টি সি২৯৫ বিমানের জন্য সংস্থা এয়ারবাসের সঙ্গে ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। বুধবার এয়ারবাস সংস্থার ভারতীয় বিভাগের প্রধান জর্জ ট্যামারিথ জানান, আগামী বছরের মে মাসে দ্বিতীয় সি২৯৫ বিমানটি ভারতে এসে পৌঁছবে। আগেই চুক্তি হয়েছিল, স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে। পরবর্তী ধাপে ৪০টি বিমান ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই তৈরি হবে।

Related articles

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...