Thursday, June 25, 2026

মোহনবাগান দিবসে সুনীলকে সংবর্ধনা বাগানের

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই ঐতিহাসিক মোহনবাগান দিবস। আর ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে আসছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম শহরে আসছেন ভারতীয় ফুটবলের আইকন। সিনিয়র পর্যায়ে সুনীলের প্রথম ক্লাব মোহনবাগান। ২০০২ থেকে তিন বছর তিনি সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেছিলেন। এরপর ধীরে ধীরে ভারতীয় ফুটবলে উত্তরণ শুরু। দ্বিতীয় দফায় ২০১১-১২ মরশুমে ফের মোহনবাগানে ফেরেন সুনীল।

মোহনবাগানের ঘরের ছেলে কিংবদন্তি কোচ ও ফুটবলার সুব্রত ভট্টাচার্য সুনীলের শ্বশুরমশাই। ময়দানের বাবলুর কোচিংয়েই সবুজ-মেরুনে অভিষেক সুনীলের। ৩৮-এর ভারত অধিনায়ক মোহনবাগান দিবসে উদ্বোধন করবেন সুব্রতর আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’।

এই নিয়ে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, “সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম কলকাতায় আসছে সুনীল। ২৯ জুলাই মোহনবাগান দিবসে ও আমাদের ক্লাবে আসবে। সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ করবে। আমরা সুনীলকে সংবর্ধনা দেব ভারতীয় ফুটবলে ওর অবদানের জন্য।” উল্লেখ্য, এবার মোহনবাগান দিবস চলবে দু’দিন ধরে। কারণ, ২৯ তারিখ মহরম পড়েছে। তাই মোহনবাগান রত্ন সম্মান প্রদান-সহ মূল অনুষ্ঠান হবে পরের দিন ৩০ জুলাই। ২৯ তারিখ দুপুরে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচের পর বিকেল সাড়ে তিনটের সময় সুনীলের হাত দিয়েই সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশিত হবে।এরপর সংবর্ধনা পর্ব।

আরও পড়ুন:ভারতের হয়ে অভিষেক বাংলার পেসার মুকেশ কুমারের

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...