Thursday, May 14, 2026

“বিজেপি সন্ত্রাসের সওদাগর”, ‘জয় INDIA’ মন্ত্রে একুশে সমাবেশে ঝাঁজ বাড়াবেন মমতা-অভিষেক

Date:

Share post:

একুশে জুলাইয়ে ভোরের আলো ফোটার আগে ধর্মতলার দখল নিলেন দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল জনতা।কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে জঙ্গল, গোটা বাংলার রাস্তা আজ ধর্মতলামুখী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শহিদ শ্রদ্ধা দিবসের মেগা সভা। ভিক্টোরিয়া হাউসের সামনের সেই মঞ্চেই তোলা হবে মোদি বিরোধী জয় INDIA স্লোগান। লক্ষ্য লক্ষ্য কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলবেন, “এবার ইন্ডিয়া”।

আরও পড়ুনঃ২১ জুলাই ঘিরে উন্মাদনা জনতার! শহরজুড়ে আজ আটোসাঁটো নিরাপত্তা, মেট্রোতেও চলবে নজরদারি

সমাবেশের একদিন আগেই নেত্রীর ঘোষণা, “ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব।”

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। সেই জয়কে পুঁজি করেই ইতিমধ্যেই শহরে জড়ো হতে শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা। আজ সভায় সেই ভিড় আরও বাড়বে। ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বসম সরকারের পুলিশের গুলিতে নিহত ১৩ জন তরতাজা যুবকের স্মরণে ফি বছর শহিদ তর্পণ আয়োজন করেন তৃণমূলনেত্রী। কিন্তু এবারের সভায় শুধু তাতে সীমাবদ্ধ থাকছে না তাঁর দল। পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি বিনম্র শ্রদ্ধাও জানানো হবে।সেই সভামঞ্চ থেকেই নরেন্দ্র মোদি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা-অভিষেক যে সরব হবেন, তা বলাই বাহুল্য।‌

ঘটনাচক্রে চলতি সপ্তাহেই দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি করেছে মহাজোটের মঞ্চ “INDIA”, তাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে তাঁরা আক্রমণের ঝাঁঝ আরও বাড়াবেন, তা সহজেই অনুমেয়। কোন কোন শব্দবন্ধে মমতা নিশানা করবেন মোদি-বিজেপিকে, তার আভাস খানিকটা পাওয়া গিয়েছে বৃহস্পতিবার বিকেলে। মঞ্চের কাছে রাজপথে দাঁড়িয়েই নেত্রী বলেন, “বিজেপি সন্ত্রাসের সওদাগর”। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া থেকে বিভাজন, অত্যাচার আর সন্ত্রাস—বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। এই পর্বে সংযোজন হতে চলেছে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি। বলেছেন, ‘মণিপুরে যে হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশবাসী, তা নারীসুরক্ষার দিকে আঙুল তুলতে বাধ্য করছে। বিজেপির শাসনকালে নারীদের প্রতি ঘটে চলেছে একের পর এক হিংসাত্মক ঘটনা। কিন্তু এবারের হিংস্রতার চরম সীমাকে ছুঁয়ে ফেলল। আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যেতে চাই।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চোখাচোখা শব্দে বিঁধেছেন বিজেপিকে। বলেছেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার ব্যর্থ। এবার দেশের মানুষ বদল আনতে চলেছেন।’ আজ সেই সুরেই একুশের মঞ্চ মাতাবেন মমতা-অভিষেক।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...