Saturday, March 14, 2026

দলনেত্রীর হাত ধরেই দেশ থেকে বিজেপি উৎখাত হবে: রাজন্যা হালদার

Date:

Share post:

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হচ্ছে। দলের সব স্তরের নেতা-কর্মীদের এক ছাতার তলায় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে কয়েক লক্ষ দলের কর্মী-সমর্থক ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গিয়েছেন। লক্ষাধিক মানুষের সমাগমে সরগরম ধর্মতলা চত্বর।

টিএমসিপি  নেত্রী রাজন্যা হালদার বলেন, নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে যাব।লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশ ছাড়া করতে হবে। সর্বাগ্রে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের লড়াইয়ের রসদ জোগাতে সঙ্গে আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আমাদের লড়াই করার পথ দেখান দলনেত্রী। তাঁর লড়াই আমাদের উৎসাহ দেয়।দলনেত্রীকে সামনে রেখেই ২০২৪ এ বিজেপিকে উৎখাত করা হবে।

এরই সঙ্গে আমাদের প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইয়ের পথ যুব সম্প্রদায়কে নতুন করে অক্সিজেন দেয়। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার অঙ্গীকার করার দিন আজ।

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...