Saturday, March 14, 2026

TMC 21st July: খাদির পোশাকে একুশের ড্রেস কোডে স্নিগ্ধতার ছোঁয়া!

Date:

Share post:

বৃষ্টিকে সঙ্গী করেই জনসুনামীতে ভাসল একুশের ধর্মতলা। গতবার বৃষ্টিতে ভিজেই একুশের মঞ্চ (TMC Shahid Diwas) থেকে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার বৃষ্টি ভিজলেন স্বয়ং সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)একবার চোখের দেখা দেখতে, কাছ থেকে নেত্রীর বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষের ভিড়। কিন্তু দলীয় কর্মীরা মিশে যাবেন না তো। তাই তাঁদের জন্য এবার বিশেষ ‘ড্রেস কোড’ (Dress Code) । নেতা-মন্ত্রী-ভলান্টিয়ারদের জন্য আলাদা আলাদা পোশাক। গোটা ব্যবস্থাপনার আইডিয়া দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

এবছর খাদি পোশাকের পাঞ্জাবি আর ওড়নার কম্বিনেশন সুপারহিট। আজ রাজ্যের সব গলি থেকে রাজপথ সবটাই গিয়ে মিশেছে ধর্মতলাতে। শহিদ দিবসের ‘ট্রেডমার্ক’ ডিম ভাত। সেটা তো ছিলই। কিন্তু ক্রিম কালারের স্নিগ্ধ রঙ মঞ্চে নজর কাড়ল। পুরুষদের জন্য এবার খাদির পাঞ্জাবি এবং মেয়েদের জন্য খাদির ওড়না রাখা হয়েছিল। পাঞ্জাবির বুকে জোড়া ফুল, ওড়নাতেও তৃণমূলের জোড়া ফুল। বিধায়ক, সাংসদ ও দলের ব্লকস্তরের নেতৃত্ব এই পোশাক পেয়েছেন। স্বেচ্ছাসেবকদের জন্য তৈরি হয়েছে বিশেষ টি শার্ট। বড়পর্দা থেকে ছোটপর্দার অভিনেতা- অভিনেত্রী, সাংসদ থেকে বিধায়কদেরও দেখা গেল এই ড্রেসকোডে।

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...