Wednesday, May 27, 2026

কোটি টাকার প্রতা*রণার শি*কার বিবেক! পুলিশে অভি*যোগ দায়ের অভিনেতার

Date:

Share post:

নিজের মানুষকে বিশ্বাস করে ঠকেছেন। প্রতারিত হয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi)। শুধু তিনি নন তাঁর স্ত্রীও পুলিশের দ্বারস্থ হলেন। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ২০১৭ সালে ওবেরয় অর্গানিকস বলে তাঁরা একটি কোম্পানি শুরু করেছিলেন। যদিও ব্যবসা খুব একটা লাভজনক হওয়ায় রাধিকা নন্দা, সঞ্জয় সাহা এবং তাঁর মা নন্দিতা সাহাকে পার্টনার হিসেবে যুক্ত করেছিলেন। কিন্তু ভাবেননি যে কাছের মানুষ এভাবে প্রতারণা করবেন, অভিযোগ অভিনেতার। তিনজনের বিরুদ্ধে ১ কোটি ৫৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছেন বিবেক ওবেরয় (Vivek Oberoi) ও তাঁর স্ত্রী।

বিবেক ও প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁদের বেশি লভ্যাংশের লোভ দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে তেমন কিছুই হচ্ছিল না। গত বছর অভিনেতা জানতে পারেন যে তিন পার্টনার নিজের ব্যক্তিগত কাজে কোম্পানির টাকা ব্যবহার করছেন। বিবেক বলছেন কাছের মানুষ এভাবে প্রতারণা করবেন এটা তিনি ভাবতে পারেননি। মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেতার অ্যাকাউন্ট্যান্ট দেবেন বাফনা। তিনি জানান যে, এই তিনজনের হাতে নাকি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিও প্রতারিত হয়েছিলেন।

 

 

Related articles

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...