Monday, May 11, 2026

প্রেসক্রিপশন ছাড়া মিলবে না পে.ইন কি.লার, বিজ্ঞপ্তি জারি সরকারের

Date:

Share post:

শরীরের সামান্য কোন সমস্যা হলে চট করে ওষুধের দোকান (Medical Store) থেকে মুখে বলে ওষুধ কিনে আনার দিন এবার শেষ। তা সে আপনার মাথা ব্যথা হোক বা পেট ব্যথা , প্রেসক্রিপশন ছাড়া কোনও পেইন কিলার (Pain Killer) বিক্রি করতে পারবেনা মেডিকেল স্টোর। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল দিল্লি সরকার (Delhi Government)।

অতিরিক্ত ওষুধ শরীরের পক্ষে ক্ষতিকর। যেভাবে মুড়ি-মুড়কির মতো জ্বর, পেট খারাপ বা মাথার যন্ত্রণার ওষুধ বাজারে বিক্রি হচ্ছে তা থেকে অন্যান্য অসুখের প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। সেজন্যই দিল্লি সরকার পেইন কিলার সহ অ্যাসপিরিন (Aspirin)জাতীয় ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মেডিক্যাল স্টোরগুলিতে অ্যাসপিরিন ও আইবুপ্রোফেনের মতো ওষুধ বিক্রি করা যাবে না।ডেঙ্গুর চিকিৎসার জন্য মানুষ সাধারণত আইবুপ্রোফেন এবং ডাইক্লোফেনাকের মতো ওষুধ খান। কিন্তু সাধারণ মানুষ বোঝেন না যে এই ওষুধের কারণে পরবর্তীতে শরীরে একাধিক সমস্যা শুরু হয়।খুচরো ওষুধ বিক্রেতাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে ওভার-দ্য-কাউন্টার বিক্রিতে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এবং ডিক্লোফেনাকের মতো ওষুধগুলি অন্তর্ভুক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সরকারের তরফে জানানো হয়েছে।

 

 

 

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...