Wednesday, May 13, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ, কতটা প্রভাব দক্ষিণবঙ্গে?

Date:

Share post:

বর্ষা এলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। উত্তরে অবিরাম বৃষ্টি আর দক্ষিণে ঘর্মাক্ত বঙ্গবাসী। আকাশের দিকে তাকিয়ে রয়েছেন চাষিরা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালো বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ ঘনীভূত হয়েছে। কিন্তু এর কোনও প্রভাব কি পড়বে দক্ষিণবঙ্গে (South Bengal)? এই প্রশ্নের উত্তর শুনে খানিকটা নিরাশ হতে হবে বাঙালিকে। কারণ হাওয়া অফিসের কর্তারা বলছেন দক্ষিণে নিম্নচাপের প্রভাব পড়বে ঠিকই কিন্তু সেটা দেশের দক্ষিণ অংশে অর্থাৎ বৃষ্টি হতে পারে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে। এরাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী দু-তিন ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

আর্দ্রতাজনিত অস্বস্তি আর বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিতেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাকে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য হলেও বাড়বে। দু-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।

 

 

 

Related articles

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...