Saturday, March 14, 2026

৩৮ নয় ৪০, আরও দুই জোটসঙ্গী বাড়ানোর পথে NDA

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিরোধীদের টেক্কা দিতে জোট সঙ্গীদের আঁকড়ে ধরতে চাইছে বিজেপি। ৩৮ জোটসঙ্গী নিয়ে এনডিএ-র বৈঠকের পর এবার আরও ২ সঙ্গীকে নিজেদের দলে নিতে প্রস্তুত হলো গেরুয়া শিবির।

INDIA-র বৈঠকের দিনই বিজেপির নেতৃত্বে NDA-র যে বৈঠক হয়েছিল, তাতে দলের সংখ্যা দেখানো হয়েছিল ৩৮। এর মধ্যে অধিকাংশ দলেরই উপস্থিতি নগণ্য। কিন্তু তাতে কী! সংখ্যার নিরিখে অন্তত INDIA-র থেকে পিছিয়ে থাকতে নারাজ NDA’র নেতারা। সেকারণেই এই জোটে আরও দুটি ছোট আঞ্চলিক দলকে যোগ করার চেষ্টা করছে বিজেপি। শোনা যাচ্ছে, বিহারের বিকাশশীল ইনসান পার্টি অর্থাৎ VIP এবং উত্তরপ্রদেশের মহান দলের সঙ্গে সমঝোতার ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা বলে ফেলেছেন গেরুয়া শিবিরের নেতারা। সব ঠিক থাকলে শিঘ্রই এই ছোট ছোট দলগুলি বিজেপির সঙ্গে হাত মেলাবে। এবং NDA-তে দলের সংখ্যা ৩৮ থেকে বেড়ে হবে ৪০।

বিকাশশীল ইনসান পার্টি বা VIP নেতা মুকেশ সাহানি বিহারের রাজনীতিতে পরিচিত নাম। মৎস্যজীবীদের মধ্যে ভাল জনপ্রিয়তা আছে তাঁরা। ভিআইপি এনডিএ-তে যোগ দিলে বিহারের বিরোধী শিবিরের প্রায় সব দলই এনডিএ-তে ঢুকে যাবে। আবার মহান দল (Mahan Dal) পশ্চিম উত্তরপ্রদেশে প্রভাবশালী। আগে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট ছিল এই দলটির। সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রবল বিরোধী এই দলকে জোটে পেলে উত্তরপ্রদেশে বিজেপি আরও শক্তিশালী হবে। লোকসভা নির্বাচনে নিরিখে উত্তর প্রদেশ ও বিহার এই দুই রাজ্য নিশ্চিতভাবে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সেদিকে নজর দেখে এই দুই দলকে এনডিএ-তে ঢোকাতে তৎপর বিজেপি।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...