Saturday, March 7, 2026

আজ এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

Date:

Share post:

রবিবারের মহা ধামাকা। আজ দুপুরে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যশ ধুলের ভারতীয়-এ দল চলতি এই টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করে। ফাইনালেও সেই ধারা বজায় রেখে ট্রফি হাতে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া।

গ্রুপ লিগের তিন ম্যাচ ও সেমিফাইনাল, এখনও পর্যন্ত চারটি ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। অপরাজিত থেকে এমার্জিং এশিয়া কাপের টুর্নামেন্টের ফাইনালে ওঠে যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয়-এ দল। আর এবার খেতাবি লড়াইয়ে ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। যাদের গ্রুপের ম্যাচে ইতিমধ্যেই একবার হারিয়েছে ভারত। ফাইনালেও সেই ধারাই বজায় রাখতে মরিয়া টিম ইন্ডিয়া।

দু’দলের লড়াইয়ের মধ্যে মানসিকভাবে কিছুটা এগিয়ে ভারত। ভারতীয় দলের মূল শক্তি দলগত খেলা। এই দলের কয়েকজন ক্রিকেটারের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক যশ, সহ-অধিনায়ক অভিষেক শর্মা, ব্যাটার রিয়ান পরাগ, বোলার রাজবর্ধন হাঙ্গারগেকর তাঁদের মধ্যে অন্যতম। চলতি প্রতিযোগিতায় যেভাবে তারা খেলেছে তাতে বোঝাই যাচ্ছে ফাইনালেও ফুরফুরে মেজাজেই খেলতে নামবে ভারত।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

“আসুন মোকাবিলা করি!” মোদির পোস্টের পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

”মানুষের চোখে আতঙ্ক’’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধের চরম উত্তেজনার মাঝে অবশেষে দুবাইয়ে নিজের ভিলায় ফিরলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মুম্বই থেকে দুবাই...

‘গুপ্তচর’ নামিয়ে বাঙালির নাম বাদ দেওয়ার ছক! ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে তোপ সুদীপের

২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পতন এখন শুধু সময়ের অপেক্ষা। রাজপথে যে জনসমর্থন দেখা যাচ্ছে, তাতে তৃণমূল ২৫০-র...

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...