Thursday, May 14, 2026

নে*শার টাকার জন্য শিশুকন্যাকে বিক্রি! পানিহাটিতে গ্রেফতার দম্পতি

Date:

Share post:

মা তার কোলের শিশুকে বিক্রি করে দিয়েছেন, তাও আবার নেশার টাকা জোগাড় করতে ! এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরে এক দম্পতির বিরুদ্ধে।পাড়ার স্থানীয়রা পুলিশে খবর দেন।অভিযোগ পাওয়ার পরেই দম্পতি-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ। তবে শিশু বিক্রিতে কত টাকা লেনদেন হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।জেরা চলছে। প্রত্যেকের কথায় অসঙ্গতি থাকায়, কার কাছে শিশুটি বিক্রি করা হয়েছে তা স্পষ্ট নয়।পুলিশ অবশ্য এর পিছনে শিশু পাচার চক্রের যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

নিজের ছ’মাসের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও মায়ের বিরুদ্ধে। শনিবার রাতে পুলিশ অভিযুক্ত বাবা জয়দেব চৌধুরী, মা সাথী চৌধুরী এবং শিশুটির ঠাকুরদা কানাই চৌধুরীকে গ্রেফতার করে।রবিবার সন্ধে পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেছেন, শিশুটির বাবা-মা সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকতেন।বাইরে থেকে বহু ছেলে মেয়ে প্রতিদিন তাঁদের বাড়িতে আসত। সেখানে অসামাজিক কাজকর্ম চলত।পাড়ার কমিটি থেকে বারবার নিষেধ করা হয়েছে। তবু তাঁরা এই অসামাজিক কাজ বন্ধ করেননি।এবার টাকার জন্য নিজের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ জানিয়েছেন, শনিবার রাতে জয়দেব নিজের মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল। সেই নিয়ে বাড়িতে তুমুল ঝামেলা চলছিল।এরপরই বিষয়টি জানাজানি হয়।প্রতিবেশীরা জানিয়েছেন, কিছুদিন ধরেই শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। বারবার জিজ্ঞেস করলে পরিবারের সদস্যরা জানিয়েছেন শিশুটি তাঁর দিদিমার কাছে আছে। এখন জানা যাচ্ছে, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।পুরো বিষয়টির দিকে নজর রাখছে পুলিশ।

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...