Sunday, February 22, 2026

‘রকি-রানি’তে বাদ যাচ্ছে ‘খেলা হবে’ সংলাপ! কলকাতায় এসে কী বললেন আলিয়া?

Date:

Share post:

”কেমন আছো সবাই!, নমস্কার কলকাতা। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে এসে আমি খুশি!” কলকাতায় এসে বাংলায় কথা বলে মাতিয়ে দিলেন আলিয়া। করণ জোহরের নতুন ছবি ”রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবির একটি গান লঞ্চ করতে সোমবার শহরে এসেছেন আলিয়া-রণবীর। এই প্রথমবার বাঙালি চরিত্রে অভিনয় করছেন আলিয়া। সেইজন্য শিখছেন বাংলাও। আর সেজন্যই কলকাতায় রকি-রানি ছবির নতুন গান প্রকাশের অনুষ্ঠানে এসে কথা শুরু করলেন বাংলাতেই।

এদিনের গান সম্পর্কে আলিয়া বলেন, ‘সেলিব্রেশনের গান। রকি আর রানিতে আপনারা দেখেছেন যে একসঙ্গে দুটো কালচারকে তুলে ধরা হয়েছে। এই গান হল দুর্গাপুজো সেলিব্রেশনের গান। এই গানে দুই ফ্যামিলি জুড়বে’। পাশাপাশি সেন্সর বোর্ড নিয়েও এদিন মুখ খোলেন অভিনেত্রী।

ছবির ট্রেলারেই শোনা গেছে খেলা হবে। তবে এখানেই শেষ নয়, খেলা হবের পাশাপাশি এই ছবিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়েও একটি সংলাপ। আলিয়া বলেন, ‘খেলা হবে সংলাপটা সরানো হয়নি। সিবিএফসির তরফ থেকে কয়েকটা মাইনর কাট বলেছিল। সেটা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। খেলা হবে বাদ পড়েনি। আমার আর জয়া ম্যামের মাঝে একটি সিন রয়েছে, সেখানে একটা সিক্যুয়েন্স আছে। সেখানেই এই সংলাপ আছে। এই বিষয়ে বিশেষ কথা বললে সিনটা পুরো বলতে হয়। তাই কম বলাই ভালো। সিনেমা রিলিজের পরেই জানা যাবে কেন আমি ‘খেলা হবে’ বলেছি’।

কলকাতায় গান প্রকাশ অনুষ্ঠানে রণবীর সিং, আলিয়া ভাটের পাশাপাশি হাজির ছিলেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। এই ছবিতে আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী। আর বাবার চরিত্রে দেখা যাবে টোটাকে। বিতর্ক উঠেছিল রণবীর সিংয়ের রবিঠাকুরকে দাদাজি বলার দৃশ্য নিয়েও। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে চূর্ণী জানালেন, ”আমার মনে হয় এসব নিয়ে বিতর্ক না হওয়াই ভাল। কারণ, এই ছবিতে করণ খুব সুন্দরভাবে বাঙালিয়ানাকে তুলে ধরেছেন। কোথাও কোনও অসম্মান করা হয়নি। আমার মনে হয় ছবিটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে।”

spot_img

Related articles

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...