Saturday, May 16, 2026

প্রকাশিত বাগানের নতুন জার্সি, দলের সাফল্য নিয়ে আশাবাদী গোয়েঙ্কা

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত হল মোহনবাগান সুপার জায়ান্ট-এর নতুন জার্সি। এদিন আরপিএসজি গ্রুপের অফিসে জার্সি প্রকাশ্যে আনলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং দলে যোগ দেওয়া দুই নতুন ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিন্স। প্রায় ৫ হাজার জার্সির নকশা জমা পলে। তার মধ‍্যে দিয়ে এই জার্সিটি বেছে নেওয়া হয়। সবুজ এবং মেরুন রঙের নতুন জার্সিটি এক সমর্থকের নকশা করে বলা জানান সঞ্জীব গোয়েঙ্কা।

২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান। আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার দিনই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দেন আসন্ন মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে সবুজ মেরুন। সেই মত, লোগো নতুন করে সামনে আনে মোহনবাগান। আর এবার জার্সি প্রকাশ করল তারা।

এদিন নতুন জার্সি প্রকাশের সময় দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন,” সমর্থকেরাই এই জার্সির নকশা করেছেন। ৫০০০ জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে।”

আসন্ন মরশুম নিয়ে বেশ আশাবাদী গোয়েঙ্কা। তিনি মনে করেন আইএসএল, ডুরান্ড কাপের সঙ্গে এএফসি কাপেও নিজদের সেরা পারফরম্যান্স দেবে সবুজ-মেরুন দল। এই নিয়ে তিনি বলেন,” আমি মনে করি এই লিগে সব থেকে শক্তিশালী দল মোহনবাগানের। দলে খুব ভাল মিডফিল্ডার এবং স্ট্রাইকার রয়েছেন। দলে ভাল গোলরক্ষক রয়েছেন। আশা করব মাঠে নেমে তাঁরা দল হিসাবে নিজেদের উজাড় করে দিতে পারবে।”

আরও পড়ুন:বাড়তে পারে হরমনপ্রীতের শাস্তি, হতে পারেন দু’ম‍্যাচ নির্বাসিত : সূত্র

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...