Sunday, May 10, 2026

জেল থেকে ছাড়া পেয়েই স্ত্রীকে খু*ন, ছেলে কোলে থানায় আসামের যুবক

Date:

Share post:

গার্হস্থ্য হিংসার (Domestic violence)অভিযোগ আগে থেকেই ছিল। সেইমতো শাস্তি পেয়ে জেল খাটছিলেন। কিন্তু ছাড়া পাওয়ার পর যে এমন মারাত্মক কাণ্ড ঘটাবেন আসামের ​​গোলাঘাটের (Golaghat, Assam)যুবক সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। দম্পতির জীবনে অশান্তি লেগেই থাকতো। পরিবার সূত্রে খবর অভিযুক্ত যুবক নাজিবুর রহমান বোরা তাঁর স্ত্রীয়ের থেকে ডিভোর্স চেয়েছেন। কিন্তু সঙ্ঘমিত্রা ঘোষ কিছুতেই রাজি হচ্ছিলেন না। ধৃতের অভিযোগ তাঁর শ্বশুর সঞ্জীব ঘোষ এবং শাশুড়ি জুনু ঘোষ মেয়েকে ইন্ধন জোগাচ্ছিলেন বিবাহ বিচ্ছেদ না করার জন্য। এই নিয়ে ঝামেলা শুরু হলে বচসায় মেজাজ হারিয়ে তিন জনকে কু*পিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

সাংসারিক অশান্তি থেকে এমন মারাত্মক পরিণতি দেখে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গোলাঘাটের হিন্দি স্কুল রোড এলাকায়। জানা গিয়েছে, ঘটনার সময় ভিডিও কলে ছিলেন কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঙ্ঘমিত্রার ছোট বোন। অনলাইনে গোটা ঘটনা তিনি চাক্ষুষ করেছেন বলেই মনে করা হচ্ছে। তিন জনের দেহেই ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন আছে। অভিযোগ, নাজিবুর তিনজনকে খুন করার পরে নিজের সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পড়ে ৯ মাসের ছেলে কোলে থানায় আত্মসমর্পণ করেন । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...