Friday, June 26, 2026

মঙ্গলবার বিকালে হয়ে গেল কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধন, ট্রফি উন্মোচনে ছিল অভিনবত্ব

Date:

Share post:

মঙ্গলবার বিকালে হয়ে গেল কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধন। ডুরান্ড কাপের জমকালো ট্রফি উন্মোচন হল ব্রিগেড ময়দানে। এশিয়ার সব থেকে প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল চমক। অভিনবত্ব দেখাল প্রতিযোগিতার আয়োজক ভারতীয় সেনাবাহিনী। কলকাতা শহরের সব থেকে উঁচু বহুতল ৪২ বিল্ডিংয়ের ৬৫ তলা থেকে প্যারাশুট নিয়ে বেস জাম্প দিলেন দুই সেনাকর্তা।

খারাপ আবহাওয়ার কারণে প্রথমে বেস জাম্প স্থগিত রেখে আগে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হয় ময়দানের ব্রিগেড গ্রাউন্ডে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা ট্রফি উন্মোচন করেন। সেই সময়ই বেস জাম্পের পরিকল্পনা ছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে শহরের সব থেকে উঁচু বহুতলের ৬৫ তলা থেকে প্যারাশুটের মাধ্যমে বেস জাম্প দেন অবসরপ্রাপ্ত দুই সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের এবং লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা।

ট্রফি উন্মোচন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “এবার ডুরান্ড কাপের ম্যাচ কলকাতা ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠেও হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন। রাজ্য সরকার গত তিন বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে মিলে টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সবরকমভাবে সাহায্য করে আসছে। এবারও টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হবে।” উল্লেখ্য, ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ২৪টি দলকে নিয়ে চলবে এবারের ডুরান্ড কাপ।

আরও পড়ুন:বড় শাস্তি পেলেন হরমনপ্রীত, নির্বাসিত দুটি ম‍্যাচ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...