Thursday, June 25, 2026

দাবি নিয়ে আন্দো.লনে হিন্দু হস্টেলের আবাসিকরা, রাতভর ঘে.রাও ‘ডিন অফ স্টুডেন্টস’

Date:

Share post:

একাধিক সমস্যার অভিযোগ। এর সমাধানের দাবি জানিয়ে সরব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) হিন্দু হস্টেলের (Hindu Hostel) আবাসিকেরা। এর জেরে মঙ্গলবার রাতভর ঘেরাও করে রাখা হল ’ডিন অফ স্টুডেন্টস’কে। হস্টেলের সমস্যার তালিকা দিন দিন বাড়ছে। কিন্তু কর্তৃপক্ষ সেই সমস্যার সমাধানে কোনও রকম পদক্ষেপ করেনি বলে অভিযোগ আবাসিকদের।

অভিযোগ, ২০১৫ থেকে হিন্দু হস্টেলের ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ড বন্ধ। ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্ররা হস্টেলে থাকার সুযোগ পাচ্ছেন না। হস্টেলের শয্যা ভাড়া বাড়িয়ে দেওয়া হলেও মেসে খাবারের গুণমানের উন্নতি হয়নি বলে অভিযোগ। ওয়াইফাইয়ের মতো সুবিধাগুলিও আবাসিকদের দেওয়া হচ্ছে না। মেস চালু করার জন্যে লাগাতার আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা।

‘ওয়েলফেয়ার কমিটি’র সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি দেওয়া হলেও, শেষ পর্যন্ত বৈঠক হয়নি। মঙ্গলবার আবার হিন্দু হস্টেলের সমস্যা নিয়ে বৈঠকের দাবি তোলা হলেও কর্তৃপক্ষ বৈঠকে বসতে রাজি হয়নি বলে অভিযোগ। ওয়েলফেয়ার কমিটিতে থাকা ‘ডিন অফ স্টুডেন্টস’ বলেন, ছাত্রেরা খেতে না পারলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। এর পরেই ‘ডিন অফ স্টুডেন্টস’কে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে শামিল হন হিন্দু হস্টেলের আবাসিকেরা।

হিন্দু হস্টেলের মেস ব্যবস্থা পুনরায় চালু, যাঁরা মেসের খরচ চালাতে পারবেন না, তাঁদের সব খরচের ভর্তুকি, আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের জন্য হস্টেলের ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ড খোলার দাবি জানিয়েছেন আবাসিকরা। পাশাপাশি, ডিন ওফ স্টুডেন্টস-সহ কর্তৃপক্ষ ও হস্টেল আবাসিকদের প্রতিনিধিদের নিয়ে ‘হস্টেল ওয়েলফেয়ার কমিটি’ গঠনের দাবিও জানিয়েছেন পড়ুয়ারা। প্রায় ২০ ঘণ্টা ঘেরাওয়ের পর আলোচনার প্রতিশ্রুতি পেয়ে উঠে যায় অবস্থান।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...