Friday, June 5, 2026

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপে কাতার-কুয়েত, এশিয়ান গেমসেও সহজ গ্রুপে টিম ইন্ডিয়া

Date:

Share post:

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ছিল ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক পর্যায়ের যোগ্যতা অর্জন পর্বের (এএফসি) গ্রুপ বিন্যাস। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। আর ভারতের সঙ্গে এই গ্রুপে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান ও মঙ্গোলিয়া ম্যাচের বিজয়ী দল। আপাতদৃষ্টিতে এবার সহজ গ্রুপে ভারত।

প্রসঙ্গত কিছুদিন আগেই কুয়েতকে হারিয়ে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী হয় ভারত। অন্যদিকে আফগানিস্তান এবং মঙ্গোলিয়া এই দুই দেশের তুলনায় ভারতীয় দল খাতায়-কলমে বেশ কিছুটা এগিয়ে। গত এশিয়ান কাপ চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ কাতার, কঠিন প্রতিপক্ষ হলেও কাতারের মাঠে কাতারের বিরুদ্ধে ড্র করে আসার সম্প্রতি রেকর্ডও রয়েছে ভারতের। তাই কিছুটা আশা বুক বাঁধছে ভারতবাসী।

এদিকে এদিনই এশিয়ান গেমসে গ্রুপবিন্যাসও হয়ে গেল। অপেক্ষাকৃত সহজ গ্রুপে ভারত। ২০২৩ সালের এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’-তে আছে ভারতীয় পুরুষ ফুটবল দল। এই গ্রুপে আছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। সাম্প্রতিক ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ভারতের আগে একমাত্র চিন আছে। তবে চিন যে অনেকটা এগিয়ে, তা নয়। চিন আছে ৮০ নম্বরে। ভারতের র‍্যাঙ্কিং ৯৯। বাংলাদেশ আছে ১৮৯ নম্বরে। মায়ানমার আছে ১৬০ নম্বরে।

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় ছেলেরা সহজ গ্রুপে পরলেও, কঠিন গ্রুপে ভারতের মেয়েরা। ভারতের মহিলা ফুটবল দল পরেছে গ্রুপ ‘বি’-তে । সেই গ্রুপে আছে থাইল্যান্ড এবং চাইনিজ তাইপেই।

একেবারেই শেষমুহূর্তে এশিয়ান গেমসে খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল। গতকালই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান এশিয়ান গেমসে খেলবে টিম ইন্ডিয়া। এরপরই বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফুটবলের ড্র আয়োজিত হয়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস শুরু হলেও ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। আগামী ৭ অক্টোবর হবে ফাইনাল।

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে নামার আগে দেশে ফেরানো হল টিম ইন্ডিয়ার এই তারকা বোলারকে : সূত্র

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...