Wednesday, June 24, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে নামার আগে দেশে ফেরানো হল টিম ইন্ডিয়ার এই তারকা বোলারকে : সূত্র

Date:

Share post:

আজ থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম‍্যাচের একদিনের সিরিজ। আর তার আগে দেশে ফিরে আসছেন ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দুরন্ত পারফরম্যান্স করা মহম্মদ সিরাজ। সূত্রের খবর হালকা গোড়ালিতে হালকা চোট রয়েছে সিরাজের। এছাড়াও একদিনের বিশ্বকাপের আগে বিশ্রাম দিতেই ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজে সিরাজকে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কে রাহানে, শ্রীকর ভরত ও নবদীপ সাইনিদের সঙ্গে দেশে ফিরে আসছেন সিরাজ।

সিরাজ দেশে ফেরায় ক্যারিবিয়ান সফরে ভারতের একদিনের দলে পেসার হিসাবে জয়দেব উনাদকাট, শার্দূল ঠাকুর, মুকেশ কুমার ও উমরান মালিকরা রয়েছেন। এদিকে এই সিরিজে আগেই মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়ায় হয়েছিল। ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সিরাজের। কিন্তু তাঁর ধকল দেখে সিরাজকে একদিনের সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। যদিও সিরাজের বদলি হিসাবে এখনও কোনও বোলারের নাম ঘোষণা করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

সিরাজ দেশে ফিরে আসার কারণ হিসাবে বিসিসিআই জানিয়েছে, গোড়ালিতে হালকা চোট পেয়েছেন তিনি। সেই জন্য সিরাজকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছে মেডিক‍্যাল টিম।

আরও পড়ুন:আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামছে ভারত, জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...