Wednesday, June 24, 2026

পর.কীয়ার জেরে অন্তঃ.সত্ত্বা! ১১ দিনের শিশুকে বিক্রি করতে গিয়ে পুলিশের জালে মা

Date:

Share post:

স্বামী মারা গিয়েছিলেন বছর কয়েক আগেই। তারপরই পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। সেই সম্পর্কের জেরেই সন্তানসম্ভবা (Pregnant) হয়ে পড়েন ওই মহিলা। পরে একটি সন্তানও প্রসব করেন তিনি। তবে স্বামী মারা গেলেও কীভাবে তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লেন এই প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়েই সেই সদ্যোজাত শিশুকে (New Born Baby) ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠল খোদ মায়ের (Mother) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানা (Narendra Police Station) এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম শুক্লা দাস (Shukla Das)। তিনি নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, ৫ বছর আগে মহিলার স্বামী মারা যান। তারপর সম্প্রতি একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। সেই সম্পর্কের কারণেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মহিলা। তবে প্রাথমিকভাবে গর্ভপাত করানোর কথা ভাবলেও পরে নিজের ভাবনা পরিবর্তন করেন শুক্লা। পুলিশ সূত্রে খবর, এই বিষয়টি নজরে আসে প্রতিবেশী তাপস মণ্ডল ও তাঁর স্ত্রী শান্তি মণ্ডলের। আর টাকা কামানোর সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাননি আয়ার কাজ করা শান্তি। পুলিশ সূত্রে খবর, এরপরই পরিকল্পনা শুরু করেন ওই আয়া। কাজের সুবাদে বহু মানুষের সঙ্গেই যোগাযোগ ছিল শান্তির। পরে তিনিই পঞ্চাসায়র থানা এলাকার বাসিন্দা নিঃসন্তান ঝুমা মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন শুক্লার। পরে নিঃসন্তান ঝুমা মালিক জমি বিক্রি করে ২ লক্ষ টাকার বিনিময়ে শুক্লা দাসের থেকে তাঁর ১১ দিনের সন্তান কিনে নেন।

তবে খুব গোপনে হলেও বিষয়টি জানাজানি হতে বেশি সময় লাগেনি। পুলিশ সূত্রে খবর, বিষয়টি কানে আসতেই শুক্লা দাসের প্রতিবেশী উত্তম হালদার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে শুক্লা দাস, ঘটনায় মধ্যস্থতাকারী আয়া শান্তি মণ্ডল, তাঁর স্বামী তাপস মণ্ডল ও ঝুমা মাঝিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০বি ও ৮১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও বাচ্চা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন শুক্লা দাস। তাঁর দাবি, তিনি বাচ্চাটিকে টাকার বিনিময়ে বিক্রি করেননি। শুধু মানুষ করার জন্য ঝুমা মাঝির কাছে দিয়েছিলেন। তবে বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

 

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...