Thursday, May 14, 2026

ডিজিটাল দুনিয়া দুই বাংলার চলচ্চিত্রের আদানপ্রদানকে সহজ করে দিয়েছে: ব্রাত্য বসু

Date:

Share post:

এখন ডিজিটাল মাধ্যম। তাই দুই বাংলার চলচ্চিত্রের আদান প্রদানটা এখন অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন হলো নন্দন প্রেক্ষাগৃহ-১ এ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ছিলেন রাজ্যের স্কুল ও উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসু, বিশেষ অতিথি ছিলেন আরমা দত্ত বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য, ছিলেন এপার বাংলার প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ। সভাপতির আসন অলংকৃত করেন বাংলাদেশ উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।

আরও পড়ুনঃ মণিপুরে দুই মহিলাকে হেনস্থার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

বাংলাদেশ থেকে অংশ নেন চলচ্চিত্র তারকা ,পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মামুনুজ্জামান, গৌতম সাহা প্রমুখ। ২৯ থেকে ৩১ জুলাই নন্দন ১ ও ২ হলে বাংলাদেশের ২৪টি সিনেমা প্রদর্শিত হবে।অভিনেত্রী আরমা দত্ত বলেন, একমাত্র বাংলা ভাষাই দুই বাংলাকে এক করেছে, চলচ্চিত্র তারই একটা মাধ্যম। পরিচালক গৌতম ঘোষ বলেন, চলচ্চিত্র মানুষের কথা বলে চলচ্চিত্র মনের কথা বলে চলচ্চিত্র সংস্কৃতির কথা বলে।

তিন দিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত ছবি দেখানোর ব্যবস্থা থাকছে। তবে ছবি দেখার জন্য টিকিটের কোনও বিক্রয়মূল্য নেই। বিনা পয়সাতেই মিলবে পাস। নিদির্ষ্ট সময়ে গিয়ে টিকিট সংগ্রহ করলেই বিনামূল্যে ছবি দেখা যাবে।

প্রদর্শিত হতে যাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘জেকে-১৯৭১’, ‘গণ্ডি’, ‘গুনিন’, ‘বিউটি সার্কাস’, ‘ন ডরাই’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’, ‘স্ফুলিঙ্গ’, ‘বিক্ষোভ’, ‘অবিনশ্বর’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘পাপ পুণ্য’ ইত্যাদি।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...