Thursday, May 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের ৫ উইকেটে হারাল রোহিত শর্মারা। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে বল হাতে দাপট কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজার। চার উইকেট কুলদীপের। ম‍্যাচের সেরাও তিনি। তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ব‍্যাট হাতে অর্ধশতরান ইশান কিষানের। ৫২ রান করেন তিনি।

৩) ১ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাদিবসে এবার ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা। প্রতিবছরই ইস্টবেঙ্গল দিবসে বিশেষ ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। তবে এবার অভিনবত্ব দেখাচ্ছে ক্লাব। এই বছর রতন টাটাকে ক্লাবের তরফে সর্বোচ্চ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪) ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাদিবসে জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলরক্ষক তরুণ বসু এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্যকে। সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন ক্লেটন সিলভা। সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মানে সম্মানিত করা হবে মহেশ সিং নাওরেমকে।

৫) ঘরের মাঠে খেলতে নেমে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। কলকাতা লিগের ম‍্যাচে ইস্টার্ন রেলকে হারাল ৫-১ গোলে। লাল-হলুদের হয়ে জোড়া গোল আমন সিকের। ম‍্যাচের সেরাও তিনি। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন অভিষেক কুঞ্জম, গুইতে এবং রাজিবুল।

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে সহজ জয় ভারতের, ওয়েস্ট-ইন্ডিজকে হারাল ৫ উইকেটে

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...