Thursday, May 14, 2026

আকাশপথে মহিলা চিকিৎসককে যৌ*ন হে*নস্থা, গ্রেফ*তার অধ্যাপক

Date:

Share post:

দেশে নারী সুরক্ষা (Women safety)প্রশ্নের মুখে। মণিপুর থেকে উত্তরপ্রদেশ সর্বত্রই একই চিত্র। কিন্তু এবার আকাশপথেও সুরক্ষিত নন মহিলারা! মাটি থেকে কয়েক হাজার ফুট উঁচুতেও যৌন হেনস্থার শিকার হতে হল এক ২৪ বছরের তরুণীকে। পেশায় তিনি চিকিৎসক (Doctors)। গত বুধবার দিল্লি থেকে ভোর সাড়ে ৫টার বিমানে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করেন ওই মহিলা চিকিৎসক (Lady Doctor)। তিনি জানান, তাঁর পাশের সিটে বসেছিলেন ৪৭ বছরের এক অধ্যাপক। বিমান ল্যান্ড করার আগে আপত্তিজনকভাবে ওই মহিলার গায়ে মধ্যবয়স্ক ব্যক্তি হাত দেন বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করলে বিমানের ক্রু মেম্বাররা সেখানে পৌঁছে যান। অভিযুক্ত গোটা বিষয়টি অস্বীকার করেন। কিছুটা হলেও বেসামাল পরিস্থিতি তৈরি হয়।

বিমান যাত্রা যে এখন আর নির্বিঘ্নে হচ্ছে না , তার প্রমাণ সাম্প্রতিক কিছু ঘটনায় মিলেছে। এবার দিল্লি থেকে মুম্বই যেতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলেন ২৪ বছরের মহিলা চিকিৎসক। তাঁর সঙ্গে বিমানেই অশালীন আচরণ করেছেন পাশের সিটের যাত্রী (যিনি পেশায় অধ্যাপক), এই অভিযোগ করে বিমান থেকে নামার পর তিনি সাহার থানায় যান। চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অধ্যাপককে গ্রেফতার করা হয়। যদিও পরবর্তীতে তিনি জামিন পেয়ে যান বলে খবর।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...