Friday, May 15, 2026

নির্যাতিতা নাবালিকার পরিচয় ফাঁস! রাহুলের বিরুদ্ধে আদালতে শিশু কমিশনের

Date:

Share post:

দলিত নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ওই নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনার মতো গুরুতর অভিযোগ উঠল কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে। এই ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের হওয়া উচিত বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে(Delhi High Court) জানালো জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন(NCPCR)। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার বেঞ্চে হলফনামা জমা দিয়েছে কমিশন। সেখানেই রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়েছে, এই ঘটনায় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করার জন্য রাহুলের বিরুদ্ধে এফআইআর করা উচিত।

২০২১ সালের জুলাই মাসে দিল্লিতে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরে তাঁদের সঙ্গে সাক্ষাতের এক ভিডিয়ো প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার জেরে রাহুলের বিরুদ্ধে পকসো আইন ভাঙার অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকারের সংস্থা জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। তাদের তরফে আদালতকে জানানো হয়, রাহুল নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তার পরিচিতি প্রকাশ হয়ে গিয়েছে। এই ইস্যুতেই এবার আদালতে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানালো শিশু সুরক্ষা কমিশন।

প্রসঙ্গত, ২০২১ সালে ওই ঘটনার পরেই টুইটারকে চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এর পরই রাহুলের অ্যাকাউন্ট ব্লক করে টুইটার। ফেসবুককেও এই মর্মে চিঠি দেয় কমিশন। জানায়, রাহুলের ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে সামনে আসছে নির্যাতিতার পরিচয়। এ বার সরাসরি রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করা হল কমিশনের তরফে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...