Wednesday, May 13, 2026

আচমকাই গুরুতর অ.সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য! ভর্তি করানো হচ্ছে হাসপাতালে

Date:

Share post:

আচমকাই বাড়ল শ্বাসকষ্টের সমস্যা। ফের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya)। পরিবার সূত্রে খবর, আলিপুরের (Alipore) এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Former Chief Minister)। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। আর সেকারণেই দ্রুত অক্সিজেন সাপোর্টের প্রয়োজন বুদ্ধদেব ভট্টাচার্যের। আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে (ICU) প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে রক্তে অক্সিজেনের পরিমাণ কমেছে তাঁর।

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা নতুনকিছু নয়। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এই বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডির সমস্যা রয়েছে। সেই কারণেই তাঁকে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয়।

 

 

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...