Monday, May 11, 2026

বাংলার ‘ খেলা হবে’-তেই বাজিমাৎ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র!

Date:

Share post:

বলিউড সিনেমার (Bollywood)পরিত্রাতা বাংলার স্লোগান! করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) পর এমন কথাই বলছেন সিনে বিশ্লেষকরা। অনেকেই ভেবেছিলেন বাংলার তৃণমূল সরকারের ‘ খেলা হবে’ (Khela Hobe)স্লোগান আলিয়া ভাটের (Alia Bhatt)মুখে বসিয়ে ঠিক কাজ করেননি পরিচালক। এমনকি রবীন্দ্রনাথ (Rabindranath Tagore)প্রসঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথা টেনে আনা হয়েছিল ছবিতে। বিতর্ক এড়াতে মুখ্যমন্ত্রীর নাম বাদ গেলেও বাকি দুটো রয়ে গেছে। আর সেটাই যেন ছবির সাফল্যের ইউএসপি হয়ে দাঁড়িয়েছে। খুশি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya)। ‘খেলা হবে’র জন্মদাতা যে তিনি-ই। এর আগে শোনা গেছিল যে সেন্সর বোর্ড নাকি ওই দৃশ্যে কাঁচি চালাচ্ছে। যদিও কলকাতায় ছবির প্রচারে এমন কিছু জানাননি রণবীর সিং (Ranveer Singh) বা আলিয়া ভাট। দুজনেই জানিয়েছিলেন সেন্সর বোর্ডের সিদ্ধান্তই শেষ কথা। দেবাংশু জানিয়েছিলেন, “দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরির মতো সিনেমা হইহই করে ছেড়ে দিচ্ছে, যেখানে হিন্দু-মুসলিমদের মধ্যে চরম দ্বন্দ দেখানো হয়েছে, আর সামান্য একটা খেলা হবে স্লোগান কিংবা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুনে বলছে, বাদ দিয়ে দাও! কতটা নির্লজ্জ।” তবে সিনেমা মুক্তির পর দেখা গেল সেসব কিছুই বাদ যাইনি আর তাই বাঙালি দর্শক হল ভরিয়ে সিনেমা দেখছেন।

সিনেমা মানেই বিনোদন আর বাংলার দর্শক যে ব্যাপারটা উপভোগ করতে জানে তার প্রমাণ দিল এই সিনেমা। রবিঠাকুরের ছবি দেখে রণবীর তাঁকে ‘দাদাজি’ বলায় যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতেও জল ঢালল বাংলার দর্শক। প্রেমের গল্পে বাধা থাকবেই কিন্তু তাকে যেভাবে ডায়ালগে মাঠের বাইরে পাঠালেন নায়ক নায়িকা সেটা মনে রাখার মতো। বদরাগী হবু শাশুড়ির বিরুদ্ধে প্রেমযুদ্ধ শুরু করার আগে, আলিয়ার মুখে খেলা হবে সংলাপ যেন আলাদা মাত্রা যোগ করে দিল। প্রায় তিন ঘণ্টার ছবি জুড়ে বাঙালি চরিত্রে আলিয়া প্রাণ ভরে বাংলা বললেন। অবাঙালি উচ্চারণে বাংলা টান মন্দ লাগে না। সকলেই বলছেন বলিউডকে বাঁচিয়ে দিল বাংলা। সাদামাটা এক প্রেমের ছবি আকর্ষণীয় হলে শুধুই বাঙালি সেন্টিমেন্ট আর ডায়ালগের ছোঁওয়ায়।

 

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...