Monday, May 4, 2026

দ্বিতীয় একদিনের ম‍্যাচে নেই রোহিত-বিরাট, নেতা হার্দিক

Date:

Share post:

আজ বার্বাডোজে ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামে ভারতীয় দল। এই ম‍্যাচে ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিকে। দুই ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম‍্যানেজমেন্ট। রোহিত এবং কোহলির জায়গায় দলে এসেছেন সঞ্জু স্যামসন এবং অক্ষর প‍্যাটেল।

এদিন টস করতে এসে দুই ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া নিয়ে হার্দিক বলেন,” রোহিত এবং বিরাট একটানা ক্রিকেট খেলে চলেছে। তাই এই ম্যাচে ওরা বিশ্রাম নিয়েছে, যাতে তৃতীয় ম্যাচে আবার তরতাজা হয়ে নামতে পারে।”

এদিন টসে হেরে যান হার্দিক। প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে হার্দিক বলেন,” আমরা প্রথমে ব্যাট করার কথাই চিন্তা করছিলাম। দেখতে চাই এধরনের পিচে কত রান তুলতে পারি। আমার ধারণা, এধরনের পিচে অসমান বাউন্স রয়েছে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।”

আরও পড়ুন:আজ মোহনবাগান দিবস, সুনীলের হাত দিয়ে প্রকাশিত সুব্রতর আত্মজীবনী

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে