Monday, May 4, 2026

ম‍্যাচ হেরে ব‍্যাটিং বিভাগকে কাঠগড়ায় তুললেন হার্দিক

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম‍্যাচে মুখ থুবড়ে পরল ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের কাছে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। এই ম‍্যাচে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিকে। আর এই ম‍্যাচ হেরে হতাশ হার্দিক পান্ডিয়া। কাঠগড়ায় তুললেন দলের ব‍্যাটিং বিভাগকে।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” আমরা প্রত্যাশা মতো ব্যাট করতে পারিনি। আগের ম্যাচের থেকে উইকেট অনেক ভাল ছিল। শুভমন গিল ছাড়া সবাই শট খেলতে গিয়ে আউট হয়েছে। প্রায় সবার শটই সরাসরি ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের কাছে গিয়েছে। এই ফল খুবই হতাশার। আমাদের আরও অনেক কিছু শেখার আছে।”

এরপর হার্দিক নিজের ফিটনেস নিয়ে বলেন,” বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আমাকে আরও ওভার বল করতে হবে। এখন আমি কচ্ছপ, খরগোশ নই। আশা করছি সব ঠিক হয়ে যাবে। এটা আমাদের বড় পরীক্ষা, সিরিজে ১-১ সমতা রয়েছি এবং পরের ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে।”

আরও পড়ুন:সিরিজে সমতা আনল ক‍্যারিবিয়ানরা, ৬ উইকেটে হারল ভারতীয় দল

Related articles

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে