Thursday, May 14, 2026

ক‍্যারিবিয়ানদের কাছে ম‍্যাচ হেরে কী বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়?

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পাওয়ার পর, দ্বিতীয় ম‍্যাচে মুখ থুবড়ে পরে রাহুল দ্রাবিড়ের দল। দ্বিতীয় ম‍্যাচে দলে বেশ কিছু পরিবর্তন করে ভারতীয় দল। বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলি, রোহিত শর্মাকে। দলে আসেন সঞ্জু স‍্যামসন এবং অক্ষর প‍্যাটেল। শনিবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং কিছুই প্রত্যাশিত মানের হয়নি টিম ইন্ডিয়ার। এরপরই প্রশ্ন ওঠে, তবে কি রোহিত শর্মা, বিরাট কোহলিকে শনিবার বিশ্রাম দিয়েই কি ভুল করল ভারতীয় দল? যদিও তা মানতে নারাজ দলের কোচ রাহুল দ্রাবিড়।

ম‍্যাচ শেষে দ্রাবিড় বলেন,” অন্যদেরও খেলার সুযোগ দিতে চাইছি আমরা। ওদেরও ভাল খেলার চেষ্টা করতে হবে। সকলকে যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এশিয়া কাপের আগে আমাদের হাতে দু’তিনটে ম্যাচ রয়েছে। আমাদের কয়েকজন ক্রিকেটার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। চোট সারিয়ে এখনও মাঠে ফিরতে পারেনি ওরা। না খেললে বোঝা যায় না, একজন ঠিক কেমন অবস্থায় রয়েছে। একটা অনিশ্চয়তা থাকেই। তাই বিকল্পদের তৈরি রাখতে হবে। আমরা কয়েক জনকে খেলার মধ্যে রাখতে চাইছি। যাতে প্রয়োজন হলে ওরাও দলকে সাহায্য করতে পারে।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে একেবারেই চেনা ফর্মে দেখা যাচ্ছে না ভারতের তরুণ তারকা ব‍্যাটার শুভমন গিলকে। টেস্টের পর একদিনের ম্যাচেও বড় রান পাননি তিনি। যদিও শুভমনের এই ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন কোচ রাহুল দ্রাবিড়। শুভমন প্রতি আস্থা রাখছেন তিনি। শুভমন প্রসঙ্গে দ্রাবিড় বলেন, “শুভমনকে নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। যথেষ্ট ভাল ব্যাট করছে। সত্যিই বেশ ভাল খেলছে। ওর ব্যাটিংয়ে কোনও সমস্যা নেই। মাঝেমাঝে এরকম হয়। ভাল খেললেও বড় রান আসে না। তার মানে এই নয়, প্রতিটি ম্যাচের পর কারও সমালোচনা করতে হবে।”

আরও পড়ুন:ম‍্যাচ হেরে ব‍্যাটিং বিভাগকে কাঠগড়ায় তুললেন হার্দিক

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...