Thursday, May 14, 2026

বসিরহাটে বো.মা ফেটে গুরুতর জখ.ম স্কুল ছাত্র

Date:

Share post:

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে (Bomb blast) গুরুতরু জখম চতুর্থ শ্রেণীর ছাত্র। জানা গেছে বোমা বিস্ফোরণে শিশুর হাত উড়ে গেছে। রবিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত শিশুর নাম ইউসুফ মণ্ডল (Yusuf Mondal)। তাঁকে আর জি কর হাসপাতালে(R G Kar Hospital)ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে খবর ছুটির দিন থাকায় রবিবার সকালে বাড়ির উঠোনে একটি বাগানে খেলা করছিল শিশুটি। বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখে সেটা দ্রুত হাতে তুলে নেয়। আর তখনই সেটা ফেটে যায়। তাঁর ডান হাত এবং শরীরের বেশ কিছু অংশে গুরুতর আঘাত লাগায় দ্রুত বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল এবং তার আশপাশ থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছে।

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...