Thursday, May 14, 2026

ফের পাকিস্তানে ভয়াবহ বি.স্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

ফের পাকিস্তানে (Pakistan) ভয়াবহ বিস্ফোরণ (Blast)! রবিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) একটি রাজনৈতিক জমায়েতে (Political Meet) বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১২৭ জন। তাঁদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জোরকদমে চলেছে উদ্ধারকাজ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে জামিয়ত উলেমা ইসলাম-ফজলের অন্যতম শীর্ষ নেতা মৌলানা জিয়াউল্লা জানের। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত পেশোয়ার এবং তিমেরগেরার হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে তীব্র আ.ক্রমণ করে টুইট তৃণমূল সুপ্রিমোর

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...