Monday, April 27, 2026

আরও বাড়ছে খরচ! এবার পড়ুয়াদের ঘাড়েও জিএসটির বোঝা চাপাল কেন্দ্র

Date:

Share post:

হস্টেলের আবাসিক অথবা পেয়িং গেস্টে হিসেবে থাকতে গেলে এবার থেকে গুনতে হবে মোটা টাকা। পড়ুয়াদেরও ঘাড়ে এবার জিএসটি চাপিয়ে দিল কেন্দ্র। এদিকে যখন রাজ্য সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একের পর খুলে দিচ্ছে নানা সুযোগ-সুবিধার দরজা, ঠিক তখনই জিএসটি চাপিয়ে দিয়ে শিক্ষার ক্ষেত্রে এক অদ্ভুত প্রতিবন্ধকতার তৈরির চেষ্টা করছে কেন্দ্র। চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত খরচ।

হস্টেলে পেইং গেস্ট হিসেবে থাকার জন্য বসতে চলেছে ১২ শতাংশের জিএসটি। ভাড়ার উপর বসবে এই জিএসটি। অদ্ভুত অজুহাত খাড়া করা হয়েছে এর সপক্ষে। অথরিটি অফ অ্যাডভান্স রুলিংয়ের যুক্তি, হস্টেল এবং পিজি যেহেতু আবাসিক ইউনিট হিসেবে পরিগণিত হয় না তাই সেগুলি কখনওই করছাড়ের যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে না। লক্ষণীয় ২০২২ সালের ১৭ জুলাই পর্যন্ত জিএসটি ছাড় ছিল হস্টেল, পিজি ও গেস্ট হাউসে। এখন সেই ছাড় তো দূরের কথা, অতিরিক্ত ১২ শতাংশ জিএসটির বোঝা চাপিয়ে দেওয়ার আয়োজন পাকা। স্বাভাবিকভাবেই অত্যন্ত অসুবিধের মধ্যে পড়বে ছাত্রসমাজ। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য যাঁরা দূর থেকে আসেন শহরাঞ্চলে তাঁরা গভীর সংকটে পড়বেন কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের ফলে।

আরও পড়ুন- মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে রাজপথে মোমবাতি মিছিল, বিজেপিকে তুলোধনা তৃণমূলের

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...