Saturday, June 13, 2026

তদন্তে গিয়ে বৃদ্ধার দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগ, ক্লোজড খড়দহ থানার এসআই বিমল দত্ত

Date:

Share post:

সোদপুর সুখচরে এক বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা এবং বিনা ‘সার্চ ওয়ারেন্ট’-এ তাঁদের বাড়িতে ঢুকে আলমারি থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খড়দহ থানার এসআই বিমল দত্তের বিরুদ্ধে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দম্পতি। অভিযোগ শোনার পর ব্যারাকপুর আদালতের বিচারক ক্ষুব্ধ হন।

বিচারক আরও বলেন, ‘‘কেন এফআইআর কপিতে ৪০৬ ধারার উল্লেখ করেননি তদন্তকারী অফিসার? তিনি কি বেশি ক্ষমতা দেখিয়েছেন!’’ এর পর আদালত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে নির্দেশ দেন এই ‘বাড়াবাড়ির’ জন্য অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এর পরই অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে খড়দহ থানা। সেই সঙ্গে আপাতত তাঁকে ‘ক্লোজ’ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত জুন মাসের ২৬ জুন। সোদপুরের বাসিন্দা জনৈকা প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় তাঁর স্বামী রাহুল মুখোপাধ্যায়, শ্বশুর গৌতম মুখোপাধ্যায় এবং শাশুড়ি লেখা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে খড়দহ থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে যান সাব-ইন্সপেক্টর বিমল। কিন্তু তদন্তের নামে তিনি বৃদ্ধ দম্পতির উপর দাদাগিরির এবং তাঁদের বাড়ি লুটপাট করেছেন বলে অভিযোগে ওঠে। এমনকি, কোনও মামলা রুজু না করেই বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করে দেন বলে অভিযোগ।

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...