Friday, May 15, 2026

বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীকে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে যাওয়ার আমন্ত্রণ মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

বিধানসভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বর্ণমন্দিরে যাওয়ার আমন্ত্রণ জানালেন পাঞ্জাবের স্বর্ণমন্দির কর্তৃপক্ষ।সোমবার অমৃতসরের স্বর্ণমন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি দল বিধানসভায় আসেন এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি স্বর্ণমন্দির যাবেন।

সোমবার বিধানসভায় এসেছিলেন পাঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন জ্ঞানী রখবীর সিং, আকাল তখৎ এবং দরবার সাহিব। তাঁরা কলকাতায় এসেই মুখ্যমন্ত্রীকে স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন বলে আজ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিখ সম্প্রদায়ের সকলকে শুভকামনা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পাঞ্জাবের সঙ্গে বাংলার সম্পর্ক খুব ভালো। এবং পুরনো সম্পর্ক। বাঙালি এবং পাঞ্জাবিদের মধ্যে সৌহার্দ্য বরাবরই ছিল। স্বর্ণমন্দির কর্তৃপক্ষের থেকে এই নিমন্ত্রণ পাওয়া গর্বের বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...