Monday, May 11, 2026

শনির দশা কাটছে না! ফের বড় বিপাকে লালুর পরিবার  

Date:

Share post:

খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না। বিহারে (Bihar) চাকরির দুর্নীতি (Job Scam) মামলায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সেই মামলার তদন্ত চলাতে গিয়েই এবার বড় বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সোমবারই লালু ও তাঁর পরিবারের প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চাকরি-দুর্নীতি মামলাতেই সোমবার লালুপ্রসাদ ও তাঁর পরিবারের এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে যাদব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের পর কেন্দ্রের মোদি সরকারকে নিশানা বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে বিজেপি বিক্ষুব্ধ নেতাদের বাড়িতে হানা দিয়ে অতিস্ক্রিয়তা প্রমাণে ব্যস্ত বিরোধীরা। যেখানে মণিপুরের মত রাজ্যে লাগাতার অশান্তি বেড়েই চলেছে সেদিক থেকে নজর ঘোরাতেই এমন পদক্ষেপ কেন্দ্রের।

লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবী-(Rabri Devi) দুজনেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। ছেলে তেজস্বী যাদবও (Tehaswi Yadav) বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী। আর সেকারণেই বিহারে চাকরির জন্য জমি দুর্নীতির মামলায় এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে ইডি। মাস কয়েক আগেই এই মামলায় বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৬০০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছিল ইডি। তবে শুধু বিহারই নয় দিল্লি, এনসিআর, এবং রাঁচিতে বিপুল সম্পত্তির হদিশ মেলে। যার মধ্যে ৩৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং ২৫০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে জমি-দুর্নীতি মামলায় গত ৩ জুলাই চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের পাশাপাশি আরও ১৪ জনের নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

 

 

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...