Sunday, May 17, 2026

‘আমাদের দলের কোন অহংকার নেই’, কপিল দেবকে পাল্টা দিলেন জাদেজা

Date:

Share post:

জোর লেগে ভারতের প্রাক্তন বনাম বর্তমান ক্রিকেটারদের মধ‍্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব বলেছিলেন, বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অহংকার চলে এসেছে। আর এবার কপিল দেবের এই মন্তব্যের পাল্টা দিলেন ভারতের তারকা বোলার রবীন্দ্র জাদেজা।

এদিন এই নিয়ে জাড্ডু বলেন,”আমি জানিনা কপিল দেব কখন এই কথা বলেছেন। আমি এই সমস্ত বিষয়গুলি সোশ্যাল মিডিয়াতে খুঁজেও দেখিনা। দেখুন সকলেরই নিজস্ব মতামত থাকে। প্রাক্তন ক্রিকেটারদের পূর্ণ অধিকার রয়েছে দল নিয়ে তাদের মতবাদ জানানোর, কিন্তু আমি মনে করিনা যে আমাদের দলের কোনো অহংকার আছে।”

এরপরই  জাদেজা আরও বলেন,”দলের সকলে ক্রিকেট খেলতে ভালবাসে। সকলে পরিশ্রম করছে। কেউ গা ছাড়া মনোভাব দেখায়নি। ১০০ শতাংশ উজাড় করে দিচ্ছে। এই ধরনের মন্তব্য তখনই আসে, যখন ভারত ম্যাচ হারে। এখানে কেউ নিজের আখের গোছাতে আসেনি। সকলে ভারতের হয়ে খেলতে এসেছে এবং সেটাই একমাত্র লক্ষ্য।”

সম্প্রতি ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারত দ্বিতীয় ম‍্যাচ হারার পর কপিল দেব এক সাক্ষাৎকারে বলেন,” প্রত্যেকেরই পার্থক্য আছে, কিন্তু এই ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একটা ভালো জিনিস হল তাদের অনেক আত্মবিশ্বাস আছে। তবে নেতিবাচক দিকটা হল ওরা সবকিছুই জানে। জানি না কী ভাবে এর থেকে ভাল কথা বলব। ওরা ভাবে, নিজে যা জানে সেটাই সব। বাকি কারও থেকে কিছু জিজ্ঞাসা করা বা পরামর্শ নেওয়ার প্রয়োজনও বোধ করে না। বুঝতেও পারে না যে একজন অভিজ্ঞ মানুষ সাহায্য করলে ওদেরই উপকার হতে পারে। যদিও আমি বিশ্বাস করি যে একজন অভিজ্ঞ ব্যক্তি সর্বদা আপনাকে সাহায্য করতে পারে।”

প্রাক্তন এই অলরাউন্ডার আরও বলেন, “অনেক সময় এমন হয় যে যখন বেশি টাকা আসে, তখন তার সঙ্গে অহংকারও আসে। এই ক্রিকেটাররা মনে করেন তারা সব জানেন। এটিও বড় পার্থক্য।”

আরও পড়ুন:আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের

 

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...