Sunday, May 17, 2026

সুনীলদের রেখেই এশিয়ান গেমসে দল ঘোষণা স্টিমাচের

Date:

Share post:

জল্পনার অবসান। মঙ্গলবার ঘোষণা হয়ে গেল এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের। দলে রয়েছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধু। জল্পনা ছড়িয়েছিল যে সুনীল ছেত্রীদের ছাড়াই রওনা দেবে টিম ইন্ডিয়া। কিন্তু মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে সুনীল-সন্দেশ-গুরপ্রীতের নাম ঘোষণা করেন কোচ ইগর স্টিমাচ।

২০২৩ এশিয়ান গেমসে পুরুষদের ফুটবল ইভেন্টের জন্য ২২ সদস্যের একটি দল ঘোণা করা হয়েছে। সুনীলরা ছাড়াও মহেশ নওরেম সিং, জিকসন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র এবং রহিম আলি সহ জাতীয় দলের আরও বেশ কিছু সদস্যকে এই দলে রাখা হয়েছে।

একনজরে ভারতীয় দল :

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, গুরমীত সিং, ধীরাজ সিং।

ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, নরেন্দ্র গহলৌত, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই।

মিডফিল্ডার: জিকসন সিং, সুরেশ সিং, লালেনমাওয়াইয়া রালতে, অমরজিৎ সিং কিয়াম, রাহুল কান্নোলি প্রবীণ, মহেশ সিং নাওরেম।

ফরোয়ার্ড: অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু, শিব শক্তি নারায়ণন, রহিম আলি, সুনীল ছেত্রী।

আরও পড়ুন:ত্রিনিদাদে রোহিতদের স্বাগত জানাতে হাজির ব্র‍্যাভো, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...