Thursday, May 14, 2026

হাওড়ার গড়চুমুকে নদীর চরে ধাক্কা পণ্যবাহী জাহাজের!

Date:

Share post:

বুধবারের দুপুরে বড় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার গড়চুমুকে (Howrah, Garhchumuk) নদীর চরে ধাক্কা মারল বিশাল পণ্যবাহী জাহাজ। যেহেতু হুগলি নদীর বাঁধ খুব সরু সেই কারণেই তা ভেঙে বড় বিপদ ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই কলকাতা বন্দর থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত যা খবর, সিঙ্গাপুর থেকে কলকাতা বন্দরের দিকে আসার সময় হলদিয়ামুখী জাহাজকে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি। জানা যাচ্ছে বিশাল পণ্যবাহী জাহাজটি নিয়ন্ত্রণ না সামলাতে পেরে গড়চুমুকে ধাক্কা মারে। জাহাজটি অত্যন্ত ভারী হওয়ার কারণে তা ঘাট থেকে সরাতে যথেষ্ট সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...