Friday, May 15, 2026

করমণ্ডল এক্সপ্রেস দু.র্ঘটনার দু’মাস পার! এখনও এইমসে দাবিহীন ২৯ দেহ  

Date:

Share post:

ভয়াবহ রেল দুর্ঘটনার (Rail Accident) মাস দুয়েক পেরিয়ে গেলেও দেহ শনাক্তকরণের (Body Identification) প্রক্রিয়া এখনও সেই তিমিরেই পড়ে রয়েছে। সূত্রের খবর, ভুবনেশ্বরের এইমস হাসপাতালে (Bhubaneshwar AIIMS) এখনও থরে থরে পড়ে রয়েছে বহু দেহ। সংখ্যাটা নেহাতই কম নয়, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express) মৃত ২৯ জনের দেহ হাসপাতালে পড়ে রয়েছে বলে খবর। এর আগে ডিএনএ পরীক্ষা (DNA Exam) করে একাধিক মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছিল। কিন্তু তারপরও একাধিক দেহ এখনও শনাক্ত করা যায়নি। আর তা সামনে আসতেই কেন্দ্রের চরম গাফিলতির ছবি ফের সামনে এল। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রের মোদি সরকারকে (Narendra Modi Government)।

তবে এইমস-র তরফে জানানো জানিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল থেকে ১৬২ জনের দেহ পাঠানো হয়েছিল ভুবনেশ্বর এইমসে। সেখানেই প্রথম দফার ডিএনএ পরীক্ষার পর ৮১ জনের দেহ শনাক্ত করতে সক্ষম হয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে দ্বিতীয় দফার ডিএনএ পরীক্ষার পর ৫২ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হলেও বাকি ২৯ জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি। তা হাসপাতালেই থরে থরে সংরক্ষণ করা রয়েছে চলে খবর।

গত ২ জুন সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে আচমকাই তিন ট্রেনের সংঘর্ষ হয়। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান প্রায় ৩০০ জন। আহত হন বারোশোরও বেশি যাত্রী। এমন পরিস্থিতিতে বড় বিপাকে পড়ে কেন্দ্রের মোদি সরকার।

 

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...