Friday, May 15, 2026

জামশেদপুর থেকে নিখোঁজ মহিলাকে ঘরে ফেরালো চুঁচুড়া আরোগ্য

Date:

Share post:

ফের মানবিকতার পরিচয় দিল চুঁচুড়া আরোগ্য (Arogya, Chunchura)। জামশেদপুর থেকে নিখোঁজ হয়ে গেছিলেন এক মহিলা। কথা বলতে বা লিখতে পারেন না। খুব স্বাভাবিক ভাবেই তাঁর পরিচয় জানা বেশ কষ্টকর ছিল। কিন্তু তা সত্ত্বেও চুঁচুড়া আরোগ্য-র সহযোগিতায় বাড়ি ফিরলেন ওই মহিলা । দিন পাঁচেক আগে ব্যান্ডেল কেওটা এলাকা থেকে এক মহিলাকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। সেই সময় ওই মহিলা কথা বলতে বা লিখে কিছু বোঝাতে না পারায় কেউ কিছু না বুঝতে পেরে চুঁচুড়া আরোগ্যের হাতে ওই মহিলাকে তুলে দিয়ে যান। এরপর বিভিন্ন ভাবে খোঁজখবর শুরু করে চুঁচুড়া আরোগ্য।মহিলার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায় যেখানে জামশেদপুর এর একটি সোনার দোকানের ঠিকানা ছিল।কিন্তু সেখানে খোঁজ করেও মহিলার পরিচয় বা বাসস্থানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত (Indrajit Dutta)জামশেদপুর এর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করেন। তাঁরা এই মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খোঁজ খবর শুরু করে। এরপরই ওই মহিলার বাড়ির খবর পাওয়া যায়।

এই বিষয়ে ইন্দ্রজিৎ দত্ত বলেন উদ্ধার হওয়া মহিলা কোনও কথা বলে বা লিখে কিছুই জানাতে পারছিলেন না। তাই ওনার ঠিনানা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল । এরপর সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে ওনার বাড়ির লোক জামশেদপুর সেচ্ছাসেবী সংস্থার মাধ্যম চুঁচুড়া আরোগ্যের সাথে যোগাযোগ করে। এরপর মঙ্গলবার রাতে জামশেদপুর থেকে ওই মহিলার ছেলে ও পরিবারের লোকজন আসেন এবং ওই মহিলাকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

 

 

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...