Friday, May 15, 2026

মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় নিল ব্রাজিল,শেষ ষোলোয় জায়গা করে নিল ফ্রান্স

Date:

Share post:

নকআউট পর্বে যেতে হলে জামাইকার বিরুদ্ধে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু শেষ রক্ষা হল না। জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হল ব্রাজিলকে। ৭৩ শতাংশ বলের দখল রেখে একের পর এক আক্রমণে গিয়েও ১৭ বার প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েও কাজের কাজ করতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। চোখের জলেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হল পেলের দেশের মহিলা ফুটবলারদের। ব্রাজিল না পারলেও শেষ ম্যাচে পানামাকে ৬-৩ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল ফ্রান্স।

আসলে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই পরের পর্বে পৌঁছনো যাবে এটা জানতে পেরে নিজেদের রক্ষণকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল জামাইকার মেয়েরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ঝাঁপায় ব্রাজিলের মেয়েরা। কিন্তু জামাইকার রক্ষণ প্রাচীরে এসে বার বার প্রতিহত হয় সেই আক্রমণ। ৮১ মিনিটে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলারদের একজন মার্তাকে তুলে নিয়েছিলেন ব্রাজিল কোচ। একই সঙ্গে তিন খেলোয়াড়কে পরিবর্তন করে আক্রমণে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।অন্যদিকে, ড্র করলেই শেষ ষোলোয় ওঠার ছাড়পত্র মিলবে এমন সমীকরণ নিয়ে পানামার বিরুদ্ধে খেলতে নেমেছিল ফ্রান্স। কিন্তু শুরুতেই চমকে দেয় পানামা। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় মার্তা কক্সের গোলে এগিয়ে যায়। গোল খেয়েই তেড়েফুড়ে খেলতে থাকেন ফরাসি ফুটবলাররা। ২১ মিনিটে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান মায়েলে লাকার। ২৮ ও ৩৭ মিনিটে জোড়া গোল করেন কাদিদিয়াতু দিয়ানি। প্রথমার্ধের ইনজুরি টাইমে লা গরেস পানামার জালে বল জড়িয়ে ব্যবধান করেন ৪-১। বিরতির পর ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দিয়ানি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে এক শোধ করে পানামা। ৮৭ মিনিটে ফের ফ্রান্সের জালে বল জড়িয়ে ব্যবধান কমান পানামার লিনেথ সেডানো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ লগ্নে পানামার জাল কাঁপিয়ে ফের ব্যবধান বাড়ান ভিকি বেছো।

 

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...